thermo

thermo

Abaut us

ফিল্টার কিংবা চেম্বার বা কন্ডেন্সারে অতিরিক্ত ডাস্ট ( Dust )
যুক্ত এসির ব্যবহার হতে সতর্ক হউন ।


নিজেরা খুব সহজেই এসির যে অংশটি ঘরের ভেতরে থাকে, তা পরিষ্কার করতে পারেন।
স্প্লিট এসির দুটি অংশ থাকে। কমপ্রেশর ইউনিট থাকে বাইরে। ঘরের ভেতরে থাকে আরেকটি অংশ। উইন্ডো এসি একটি যন্ত্রেই, তবে এর খানিকটা থাকে ভেতরে, বাকিটা বাইরে। দুই রকম এসির বেলাতেই বাইরের অংশটি নিজেরা পরিষ্কার করা কঠিন। কিন্তু ভেতরের অংশটি বাড়িতেই পরিষ্কার করা সম্ভব অতি সহজেই।

১।স্প্লিট এসির ওপরের ঢাকনাটি খুলে নিলে ফিল্টার বা ছাঁকনি দেখা যাবে। ছাঁকনিটি খুলে কলের নিচে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর শুকিয়ে নিয়ে আবার লাগিয়ে দিলেই হবে।

২।আশপাশের অংশগুলো শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে।
এসির ফিল্টার প্রতি মাসে পরিষ্কার করা উচিত। হালকা গরম পানিতে ডিশ ওয়াশার বা সাদা ভিনেগার দিয়ে ফিল্টার ধুয়ে নিতে হবে।

৩।বছরে ১/২ বার এসির কনডেনসার কয়েল পরিষ্কার করতে হবে। এতে এসির কার্যক্ষমতা দীর্ঘদিন ঠিক থাকবে। নরম ব্রাশ দিয়ে খুব সাবধানে কনডেনসার কয়েল পরিষ্কার করা উচিত।

৪।এসি ব্যবহার করার ফলে অনেক সময় ঘরে গুমোট গন্ধ হয়। এ গন্ধ দূর করতে ডিশ ওয়াশার দিয়ে এসির ওয়াটার প্যান ধুয়ে ফেলতে হবে।

৫।অনেক সময়ে এসির বাইরের অংশে মৌমাছি, পিঁপড়া বা অন্য কোনো পোকামাকড় বাসা বাঁধে। তাই নিয়মিত এসির এ অংশ ঝাড়া-মোছা করা উচিত।

৬।এসির ওপরের অংশ নিয়মিত শুকনা কাপড় দিয়ে মুছে নিলে সাদা এসিতে হলদেটে ছাপ পড়বে না।

৭।অনেক সময়ে এসিতে দাগ পড়তে পারে। দাগের অংশটিতে শুকনা কাপড়ে সাদা ভিনেগার লাগিয়ে মুছে ফেলতে হবে। এতেও যদি দাগ না যায়, তবে তুলায় করে নেলপলিশ রিমুভার নিয়ে আলতো করে মুছে নিতে হবে।

No comments:

Post a Comment